নগর জীবন
সাইমুম আফ্রাদ
২০ জানুয়ারী ২০১১ ইং
.jpg)
ওজন মাপেন… ওজন মাপেন… ওজন মাপেন…।নাম সাথী আক্তার, ঝিনাইদহ, যশোর । ঢাকায় প্রথম আসা প্রায় দশ বছর আগে স্বামীর সাথে ।পালিয়ে বিয়ে করায় পরিবার মেনে নেয়নি।ঢাকা উদ্দান, গাবতলীর একটি বাসায় থাকতেন ।একটি ছেলে হল । স্বামী কারখানায় আর সাথী গার্মেন্টস এ । ছেলের বয়স যখন ৯ মাস তখন স্বামী আর ঘরে ফিরলনা। ছেলেকে নিয়ে এখনো গাবতলীতেই বসবাস। ছেলের বয়স এখন ১০ বছর। একমাত্র অবলম্বন হাতে নিয়ে কিছুদিন বেচে থাকার চেস্টা। সকাল হলে বাসে ছেলেকে নিয়ে চলে আসেন সাইন্সল্যাবরটরী । ছেলে বাসে চকলেট বিক্রি করে আর সাথী আক্তার ওজন মাপেন, সিটি কলেজের প্রধান ফটকের সামনে ।
মা ছেলের রোজগারে মাসে ঘর ভাড়া দিয়ে কোনরকমে কেটে যায়। মাসিক ঘর ভাড়া দিতে হয় ১২০০ টাকা । আর বাকি যা টাকা পয়সা থাকে তা দিয়ে দুমুঠো খাবার এর আয়োজন । শীতবস্ত্র পেয়েছে কিনা যানতে চাইলে বুদ্ধিদীপ্ত উত্তর “ যার আছে তাগোই দেয়, আমাগো তো কেউ নাই তাই পাইনা ।”
এরকম হাজারো মানুষ আছে যাদের চাল চুলো কিছুই নেই, জীবন যুদ্ধে তবুও চলছে তাদের সংগ্রাম নিত্যদিন এ আশায় " হয়তো সমাজের প্রভাবশালী মহল তাদের জন্য কিছু করবে " । এদের পাশে এগিয়ে আসুন ।
************************ধন্যবাদ************************